ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
আজমিরীগঞ্জ প্রতিনিধি ;-
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
আজমিরীগঞ্জ কাকাইলছেও ইউনিয়নে চানপুর ও আনন্দপুরে ডেমিকান্দি দুপক্ষের সংঘর্ষে রাসেল মিয়া( ৪৮) নামে একজনের মৃত্যু হয়ছে।
এতে অন্তত উভয়পক্ষে অর্ধশতজন আহত হয়েছে। জানা যায়, ফেসবুকে লেখালেখি কে কেন্দ্র করে সংঘর্ষ হয়। তবে মূল কারণ ছিলো আধিপত্য বিস্তার। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাজার ওহ নিজেদের দলীয় প্রভাব নিয়ে জামেলা চলছিলো।
কাকাইলছেও আনন্দপুর ডেমিকান্দি গ্রামের আল কোরআন সওদাগর একই এলাকার চানপুর গ্রামের হান্নান মিয়ার সাথে বাজারে বাকবিতন্ডা হয়। পরে দু’পক্ষের লোকজন বিষয় জানাজানি হলে পরিস্থিতি খারাপে রুপ নেয়। গত কাল সোমবার সন্ধায় কাকাইলছেও বাজারে হান্নান মিয়ার লোকজনের সাথে আল কোরআন সওদাগরের লোকদের দাওয়া পাল্টা দাওয়া চলে। একপর্যায়ে সংঘর্ষে রুপ নিলে বেশ কয়েকজন আহত ও দোকানপাট ভাংচুর হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত কালের সংঘর্ষের সূত্র ধরেই পরেরদিন মঙ্গলবার সকা ৯ টায় আবারো সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। চিকিৎসা জন্য হাসপাতালে আনার পর রাসেল মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাব্বি মিয়া (১৮), ছাব্বির (২১), ইন্তাজ আলী (১৬), সেলিম (২৫), বাবলু (৩৫), জিয়াউর (৫০), তকদির(২৮), আলতু মিয়া (১৮), রায়হান (২৮), আশরাফ উদ্দিন( ২৪), মাসুম (২৬), জীবন (২৮), আমেনা খাতুন (২৫) চিকিৎসা নিয়েছেন। কয়েকঘন্টা সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ঘটনাস্থলে সেনাবাহিনীর অবস্থান করছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার অভিজিৎ পাল বলেন হাসপাতালে নিয়ে আসার পর পরিক্ষা নিরীক্ষা করে করে আমরা রাসেল মিয়াকে মৃত্যু অবস্থায় পাই। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আকবর হোসেন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একজন মিহত হয়েছেন খবর পেয়ছি হাসপাতালে।





