সাইয়্যিদ হাসান আসজাদ মাদানী বানিয়াচং আসছেন শুক্রবার
বানিয়াচং প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ
বানিয়াচংয়ে আগামী শুক্রবার আসছেন কুতবে আলম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী (রহ.) এঁর দৌহিত্র সাইয়্যিদ হাসান আসজাদ মাদানী- ভারত।
বিকাল ৩টায় সাগর দিঘির পশ্চিম পাড় ঈদগাহ মাঠে সীরাতুন্নবী ( সা.) মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এ মহা সম্মেলনকে সফল করতে দফায় দফায় সভা করছেন বাস্তবায়ন কমিটি।
বুধবার সকাল ৮টায় গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা শায়েখ মখলিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসুফীর পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা শায়েখ আব্দুল অলি,
মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা মশিউর রহমান, মুফতি আমির আহমদ, মোঃ লুৎফুর রহমান, ক্বারী মহসিন আহমদ,
মাওলানা আবুল আহমদ, মাওলানা শাহ্ সালেহ আহমদ, হাফেজ সুহাইল আহমদ, মাওলানা বাহার উদ্দিন ও হাফেজ এনামুল হক প্রমুখ।





