হবিগঞ্জ থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে চাঞ্চল্যকর রাসেল আহমেদ হত্যা মামলার আসামী কুহিনুর সওদাগর প্রকাশ কুহিন (৩৫) গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতারকৃত কুহিন জেলার আজমিরীগঞ্জ উপজেলার কুমেদপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে চাঞ্চল্যকর রাসেল আহমেদ হত্যা মামলার আসামী কুহিনুর সওদাগর প্রকাশ কুহিন গ্রেফতার হয়। পরে তাকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।





