মৌলভীবাজারে মনোনয়ন জমা দিলেন বিএনপি ও ১০ দলীয় মনোনিত প্রার্থী
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও ১০ দলীয় মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মান্নান। সোমবার বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওঃ হারুনুর রশীদ তালুকদার, পৌরসভা আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলামসহ অনেকে।
পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা ব্যক্ত করেন।
এর আগে বেলা ১২টায় মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন পত্র জমা দেন বিএনপি’র মনোনীত প্রার্থী এম নাসের রহমান। এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলের কাছে মনোনয়ন পত্র জমা তিনি। এসময় তার সাথে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক জেলার সেক্রেটারি মিজানুর রহমান, বিএনপি নেতা আব্দুল মুকিত,এডভোকেট আব্দুল মতিন সহ অনেকে।
এছাড়াও এই আসন ছাড়াও জেলার ৪টি আসনে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ,এনসিপি, জাতীয় পার্টি, বাসদ ও স্বতন্ত্র মিলিয়ে ৩২ জন প্রার্থী মনোনয়পত্র জমা দেন।





