যুক্তরাষ্ট্রে গঠিত হলো ‘নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব’
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ
নিউ জার্সিতে কর্মরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার রক্ষা এবং সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে ‘নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব’ নামে একটি নতুন সংগঠন গঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
এ উপলক্ষে নিউ জার্সির উডল্যান্ড পার্কের একটি হলরুমে আয়োজিত এক বৈঠকে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকা বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলাউর খন্দকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমেরিকা বাংলা চ্যানেলের সিইও মাহবুবুর রহমান।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ আহাদ (সিনিয়র রিপোর্টার ও যুক্তরাষ্ট্র করেসপনডেন্ট, এখন টেলিভিশন) এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ খালিদ আলী (রাশেদিয়া ভিশন)।
এছাড়া অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—অর্থ সম্পাদক: জাকিরুল হিমেল (আমেরিকা বাংলা চ্যানেল),সাংগঠনিক সম্পাদক: বিশ্বজিৎ বাবলু (ডিবিসি নিউজ),প্রচার সম্পাদক: কামরান হাদি (আমেরিকা বাংলা চ্যানেল),দপ্তর সম্পাদক: রেজওয়ান আহমেদ (স্বদেশ নিউজ)
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন— মুক্তা আবেদীন (সোনার তরী টিভি), হোসেন পাঠান বাচ্চু (আমেরিকা বাংলা চ্যানেল), মাসুদ চৌধুরী (বেঙ্গল টিভি), ফরিদ পাঠান (প্রবাসীর চোখ টিভি), বেলাল আহমেদ (সাংবাদিক), মোহাম্মদ আলমগীর হোসেন (প্রবাস জার্নাল) এবং রোকেয়া দীপা (প্রথম আলো ইউএসএ)।
বৈঠকে বক্তারা বলেন, নিউ জার্সিতে কর্মরত সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়নসহ কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনটির সার্বিক সফলতার জন্য সাংবাদিক সমাজ ও কমিউনিটির সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।




