তাহিরপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের ‘প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার’ রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে উপজেলার বৃহত্তর বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজার জামে মসজিদ মাঠে বাদ আছরের নামাজের পর বিএনপি’র অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগড় ও ধরমপাশা) আসনে ‘বিএনপি’র মনোনীত’ প্রার্থী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হাওর বন্ধু খ্যাত কামরুজ্জামান কামরুল।এ সময় তাহিরপুর উপজেলার বিশিষ্ট আলিম-উলামা সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।





