৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, জোট গঠনের ক্ষেত্রে এনসিপি অনেক ছাড় দিয়েছে এবং অন্য দলগুলোরও একই মানসিকতার কারণে এই জোট সম্ভব হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই জোট ইনশাআল্লাহ এবার সরকার গঠন করবে।”
দলীয় অভ্যন্তরীণ বিষয়ে তিনি বলেন, যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা এনসিপির গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি এবং সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার সুযোগ এখনো রয়েছে।
জোটের চরিত্র প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এটি কোনো আদর্শিক জোট নয়; বরং নির্বাচনী লক্ষ্যকে সামনে রেখে গঠিত একটি কৌশলগত (স্ট্র্যাটেজিক) জোট।





