ফেঞ্চুগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরীর বয়স ১৫ বছর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার কায়েস্তগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে কিশোরীটি তার বাড়ির পাশের একটি গাছের ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ভোরে স্থানীয়রা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোরীটিকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক ও ব্যক্তিগত কারণে মানসিক হতাশা থেকে কিশোরীটি আত্মহত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
‘আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’





