বিজয়ী হলে আপনাদের নায্য হিস্যা বুঝিয়ে দেওয়া হবে : জয়নাল আবেদীন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
সিলেট ৪-আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেছেন বিজয়ী হলে আপনাদের নায্য হিস্যা বুঝিয়ে দেওয়া হবে। ১১দলীয় জোট বিজয়ী হলে দূর্নীতি ও সন্ত্রামুক্ত সুখী সমৃদ্ধশালী একটি দেশ গড়বে। বেকারত্ব ঘোচাতে কর্মসংস্থানের ব্যবস্থা করব, বৃহত্তর জৈন্তিয়া’র মহাল সামিল জলকর ফিরে এনে জনগনের হাতে তুলে দেব। শিক্ষা চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে সর্বাগ্রে গুরুত্ব দেব। ৩০ জানুয়ারী সন্ধ্যায় উপজেলার তারুখাল মাঠে স্থানীয় পশ্চিম জাফলং ইউনিয়ন ১১ দলীয় জোটের উদ্যোগ দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট মুরব্বি লিয়াকত আলীর সভাপতিত্বে ও ডাক্তার আজিজুর রহমান আজিজ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমেদ হেলাল, এনসিপি সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা ফয়েজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম খলিল, ইউনিয়ন জামায়াতের সভাপতি ইমদাদুল হক ও সেক্রেটারী সেলিম উদ্দিন, উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি চেরাগ আলী কালা,ব্যবসায়ী আব্দুর রহিম রাজা, ইসলাম উদ্দিন মেম্বার, খলিল আহমদ, ছয়দুর রহমান, আতাউর রহমান, নাসির উদ্দিন, রইছ উদ্দিন প্রমুখ।





