সিলেটে কবরস্থান থেকে গুলিসহ বিদেশী এয়ারগান উদ্ধার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
সিলেটে এবার কবরস্থানে মিলেছে গুলিসহ একটি বিদেশী এয়ারগান। সেটি উদ্ধার করেছে র্যাব-৯ সদস্যরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের লাক্কাতুরা চা বাগানের গলফ ক্লাবের পাশের গোরস্তান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৭০টি গুলিসহ বিদেশী এয়ারগানটি উদ্ধার করা হয়।
এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে একটি জিডি দায়ের করে উদ্ধারকৃত আলামতগুলো সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুরিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।





