রাজনগর উপজেলা বিএনপি সভাপতি উধাও!
রাজনগর প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুনের বিরুদ্ধে ৩দিন ধরে ফোন বন্ধ করে উধাও থাকার ঘটনায় দলের পক্ষ থেকে দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ৪৮ ঘন্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গেল ৩০ জানুয়ারি জেলা বিএনপির আহব্বায়ক ফয়জুল করীম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত পেডে গণমাধ্যমকে এ বিষয়টি জানানো হয়।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জেলা বিএনপি জানায়, আপনি নুরুল ইসলাম সেলুন, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি হয়ে গত তিনদিন যাবৎ, আপনার মা’কে সিলেট হাসপাতালে চিকিৎসা করানোর মিথ্যা অজুহাত দিয়ে জাতীয় নির্বাচনের এই ক্রিটিক্যাল সময়ে রাজনগর উপজেলার নির্বাচনী প্রচারনা ছেড়ে দিয়ে আপনার দুইটা মোবাইল ফোন বন্ধ করে আপনি উধাও হয়ে গেছেন, আপনার এই আকস্মিক ও অনাকাঙ্খিত উধাও হয়ে যাওয়ার ফলে আমাদের দলের প্রার্থীর রাজনগরে নির্বাচনী প্রচারে ব্যাপক সমন্বয়হীনতা পরিলক্ষিত হচ্ছে।
জেলা বিএনপি আরও জানায়, “প্রতিদ্বন্দ্বি দল জামায়াতের প্রার্থী রাজনগর উপজেলার সেই লক্ষ্যে রাজনগর উপজেলায় আমাদের নির্বাচনী প্রচার আরও ব্যাপক হওয়ার কথা, কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যে রাজনগর উপজেলার কিছু ইউনিয়নে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে অথচ, আপনি রাজনগর উপজেলার নির্বাচিত সভাপতি হয়ে, কাউকে কিছু না বলে মিথ্যা অজুহাত দেখিয়ে নির্বাচনী প্রচারনা ছেড়ে আপনার উধাও হয়ে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক এবং সম্পূর্ণরূপে অগ্রহনযোগ্য।
আপনার এই স্বেচ্ছাচারী, দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এই বিষয়ে আপনাকে আগামী (৪৮ ঘন্টা) দুই দিনের মধ্যে ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন হঠাৎ করে দুটি মোবাইল ফোন বন্ধ করে উধাও হওয়াতে খোদ নেতা-কর্মীদেও মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঠিক কোন কারণে তিনি উধাও হলেন সেটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে কথা বলছেন দলের নেতাকমীসহ নেটিজেনরা।
এ ব্যাপারে রাজনগর উপজেলা বিএনপির সহ সভাপতি কবির মিয়া আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বলেন, নুরুল ইসলাম সেলুনের মা সিলেটে অসুস্থ থাকায় তিনি দৌড়াদৌড়ি করছেন। আবার তার ভাগিনা হঠাৎ করে মারা যাওয়ায় তিনি ভাগিনাকে আনতে ঢাকায় চলে যান। এ হচ্ছে বিষয়টি। দলীয় শৃঙ্খলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নুরুল ইসলাম এটির ব্যাখা দিবেন।





