চুনারুঘাটে ২২ কেজি গাজাসহ ২ কারবারি আটক
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
হবিগঞ্জের চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি আটক, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের আমতলী বাজারের বাছির মিয়ার ফার্মেসীর সামনে পাকা রাস্তাার উপর হতে ২২ কেজি গাঁজাসহ বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের রাজন রবি দাস(২৪) ও অক্ষয় কর্মকার (২৬)কে আটক করা হয়েছে।
এসময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





