এমপি প্রার্থী তাহেরিকে সর্তক করল নির্বাচন কমিশন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থী কার্যক্রমের জন্য হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরি কে সতর্ক করেছেন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের উপসচিব (আইন-১শাখা)মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়।
বিষয়টি (০২ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় নিশ্চিত করেছেন সহকারী রিটার্নীং অফিসার মো: জিয়াউর রহমান।
নোটিশে সুত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনি জনাব মো: গিয়াস উদ্দিন,২৪২ হবিগঞ্জ-৪ আসনের (বাংলাদেশ ফ্রন্ট মনোনীত প্রার্থী)। আপনি বিগত ১৫/০১/২৬ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে THE SPEECH নামক ভেরিফায়েড ফেসবুক পেইজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনা করেছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৮ এর লংঘন।
উক্ত আচরণবিধি লঙ্ঘনের ফলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে। এমতাবস্থায়, মাননীয় নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ,১৯৭২ এর ৯১ক (৬ক) অনুসারে আপনাকে নির্বাচন-পূর্ব সময়ে অনুরূপ আচরণবিধি লংঘন হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করছেন।।
মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আপনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর কোন বিধি পুনরায় লংঘন হতে বিরত থাকার জন্য নির্দেশনাসহ উক্ত নির্দেশনা প্রতিপালন না করলে PRO,১৯৭২ এর ৯১ক (৬গ) অনুচ্ছেদ অনুযায়ী জরিমানা আরোপ এমনকি প্রার্থীতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো।
এই ব্যাপারে জানতে গিয়াস উদ্দিন তাহেরি মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নাই।





