বড়লেখায় ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক
বড়লেখা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড়লেখা পৌরসভার অন্তর্ভুক্ত ৬নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিমের নিজ বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু সাহেবের সহধর্মিণী জনাবা ফৌজিয়া আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাবা ফৌজিয়া আহমেদ বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নির্বাচিত হলে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি আরও বলেন, সামনের নির্বাচনকে সামনে রেখে সবাইকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। সভাপতির বক্তব্যে রেহানা বেগম বলেন, আমরা ইতোমধ্যে মাঠে কাজ করছি। আপনাদেরকেও ঘরে বসে থাকলে চলবে না, সবাইকে মাঠে নেমে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
উঠান বৈঠকটি সঞ্চালনা করেন বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন রুকাইয়া আক্তার রিয়া, আয়শা আক্তারসহ স্থানীয় এলাকার বিপুল সংখ্যক নারী ভোটার ও বিএনপি সমর্থক মহিলারা।
বৈঠক শেষে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও মতবিনিময় করা হয়।





