ধর্মপাশায় জাল দলিল দিয়ে নামজারির আবেদন, আটক ৩
ধর্মপাশা - মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাল দলিল ব্যবহার করে নিজেদের নামে নামজারি আবেদন করার অপরাধে ৩জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার বিকেলে পাশের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিউয়নের বাসিন্দা খোকন মিয়া (৪৫), মো. আবু সালেহ (৫৫) ও মো. আমীর আলী (৪২) নামে ৩জনকে পুলিশে সোপর্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, জাল দলিল প্রস্তুত, সংরক্ষণ, ব্যবহার কিংবা এর মাধ্যমে নামজারি বা কোনো সরকারি সুবিধা গ্রহণের চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ভূমি সংক্রান্ত যেকোনো কাজে জাল কাগজপত্র ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।





