নবীগঞ্জে টোলপ্লাজায় গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানাযায়, (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা’র বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহা সড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফারুক মিয়া (৩৫)কে আটক করা হয়েছে। ধৃত ফারুক হবিগঞ্জের মাধবপুর থানার উত্তর সুরমা তেলিয়াপাড়া গ্রামের মো: সমছু ওরপে দুধু মিয়ার পুত্র। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।





