সিসি ক্যামেরার আওতায় জকিগঞ্জ- কানাইঘাটের ১৫৮টি ভোট কেন্দ্র!
জকিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এবং যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে সারা দেশের ন্যায় জকিগঞ্জের ৭৭টি ও কানাইঘাট উপজেলার ৮১টি ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।
জকিগঞ্জের সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান জকিগঞ্জ নিউজকে জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সিলেট- ৫ (কানাইঘাট- জকিগঞ্জ) নির্বাচনী আসনের অর্ন্তভুক্ত জকিগঞ্জ উপজেলার ৭৭ টি ভোট কেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্র সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানান তিনি। এছাড়াও ভোট কেন্দ্রের আশপাশ এবং গুরুত্বপুর্ণ এলাকা সমূহে বিশেষ ক্যামেরসহ পুলিশের লোকজন উপস্থিত থাকবেন।
কানাইঘাট উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা, ইউএনও মো. মেহদী হাসান শাকিলও জানিয়েছেন, তাঁর উপজেলার ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।
উৎসব মূখর ও সুষ্টু পরিবেশে গণ ভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করতে এসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।





