গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে মিলনায়তন উৎসবমুখর হয়ে ওঠে।
২০০৩ সালে প্রতিষ্ঠিত নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেন গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষায় মানসম্মত পাঠদান ও শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করে আসছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা। সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।





