সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদন :
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
সিলেটে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়, যা ঢাকা থেকে প্রায় ২৪৪ কিলোমিটার উত্তর-পূর্বে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ভূমিকম্পটি হালকা মাত্রার হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।




