ফেঞ্চুগঞ্জে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার চন্ডী প্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ৯০ বছরের বৃদ্ধা বিনা ফানি দেব।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় তিনি ভোট দেন।
এ সময় বিনা ফানি বলেন, ‘বাবা, জীবনের শেষ ভোট দিতে এসেছি। জীবনের শেষ ভোট দিতে পেরে আমি খুশি।’
তিনি জানান, সুন্দর পরিবেশে ভোট দিয়েছি।
ছেলেকে নিয়ে ভোট দিতে এসেছেন বিনা ফানি।
আনসার সদস্যরা তাকে সহযোগিতা করতে দেখা গেছে।




