সিলেটের ছয়িট আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্টিং ২০ শতাংশ
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
সিলেট জেলার ছয়টি আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ২০ শতাংশ।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ভোট পড়েছে ১৭-১৮ শতাংশ। আবার কোনো কোনো কেন্দ্রে ২২-২২ শতাংশ। সবমিলিয়ে গড়ে ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’
তবে, এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান জেলা প্রশাসক।
সিলেট জেলায় মোট ভোটার রয়েছেন ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩২ জন।
এ জেলার ছয়টি আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করছেন। ভোট শুরুর পর থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ধীরে ধীরে ভোটাররা কেন্দ্রে আসছেন। কয়েকটি কেন্দ্রে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। আর বেশ কয়েকটিতে ভোটার উপস্থিতি অনেক কম ছিল।





