ভোটকেন্দ্র থাকলেও এমসি কলেজ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে সাতটায় সারাদেশের ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। সিলেট-১ আসনের আওতাধীন ঐতিহ্যবাহী এমসি কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
এম সি কলেজে মোট দুটি কেন্দ্র। এর মধ্যে একটি পুরুষ ও একটি নারী ভোটারদের জন্য নির্ধারিত।
উভয় কেন্দ্রে প্রথম সাড়ে ৫ ঘন্টায় ভোট পড়েছে তুলনামূলক কম।
এমসি কলেজের কলা ভবনে পুরুষ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৫২০ এবং এম সাইফুর রহমান একাডেমিক ভবনে নির্ধারিত মহিলা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৫৬৮।
ঐতিহ্যবাহী এই কলেজে পুরুষ ভোটারদের উপস্থিতি মোটামুটি চোখে পড়লেও, নারী ভোটারদের আশানুরূপ দেখা মিলছে না।
মহিলা কেন্দ্রে ১৬-১৮% এবং পুরুষ কেন্দ্রে ৩০% ভোট পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা। তবে শেষ তিন ঘন্টায় ভোটার সংখ্যা আশানুরূপ বাড়বে বলে জানান তারা।
সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জন। এ আসনে মোট প্রার্থী রয়েছে আটজন।





