সিলেটে ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
সিলেটের ৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে যারা ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়েছিলেন, তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সাড়ে ৪টার পর নতুন করে কোনো ভোটার কেন্দ্রে প্রবেশ করতে পারেননি।
সকাল সাড়ে ৭টায় সারা দেশের মতো সিলেটের ৬টি আসনেও ভোটগ্রহণ শুরু হয় এবং একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে।
ভোট চলাকালে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দু’একটি জাল ভোটের অভিযোগ উঠলেও সেগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় কাম্পানীগঞ্জে তিনজনকে আটক করা হয়েছে।




