সিলেট-১ আসনে ৫ কেন্দ্রের ফলে ৮২৮ ভোটে এগিয়ে মুক্তাদির
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
সিলেট-১ (সদর-নগর) আসনের ৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির এগিয়ে রয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের চেয়ে ৮২৮ ভোট বেশি পেয়েছেন।
প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মোট ২১৫টি কেন্দ্রের এ আসনে এখন পর্যন্ত ৫টির ফলাফল পাওয়া গেছে। ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন ২ হাজার ৪৯২ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট।
সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন, নারী ভোটার ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন।




