সংসদ সদস্য হিসেবে নিজের নাম লেখালেন সাবেক মেয়র আরিফ
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
সিলেট-৪ আসনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। বেসরকারি সূত্রে প্রাপ্ত ফলাফলে লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত আসনটির ১২৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৮৭৬ ভোট। অর্থাৎ আসনটিতে ১ লাখ ১৫ হাজার ৭৩৩ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে পরাজিত করে বিজয়ী হয় ধানের শীষ।




