সংসদে যাচ্ছেন সিলেটের ১৪মুখ
সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২১ পূর্বাহ্ণ
” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ীদের মধ্যে ১৪জনই নতুনমুখ। প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ১৪টি সংসদীয় আসনে তাঁরা প্রতিনিধিত্ব করবেন। তাঁদের মধ্যে একজন করে আছেন অর্থনীতিবিদ, আইনজীবী, চিকিৎসক এবং মুফতিও। “
সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদীর (বিএনপি), সিলেট-২ আসনে তাহসীনা রুশদির লুনা (বিএনপি), সিলেট-৩ আসনে এমএ মালিক (বিএনপি), সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী (বিএনপি),সিলেট-৫ আসনে মুফতি আবুল হাসান (খেলাফত মজলিস) ও সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী (বিএনপি)।
সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জমান কামরুল (বিএনপি), সুনামগঞ্জ-৩ আসনে মুহাম্মদ কয়ছর আহমদ (বিএনপি) ও সুনামগঞ্জ-৪ নূরুল ইসলাম নূরুল (বিএনপি)।
মৌলভীবাজার-১ আসেনে নাসির উদ্দিন আহমেদ মিঠু (বিএনপি), মৌলভীবাজার-২ আসনে মো. শওকতুল ইসলাম শকু (বিএনপি), মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি)।
হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া (বিএনপি) ও হবিগঞ্জ-২ আসনে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান (বিএনপি)।





