সুনামগঞ্জ-এ পাঁচটি আসনেই জয় পেল বিএনপি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন।
সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী তোফায়েল খান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ৪২ হাজার ৮১৩ এবং ‘না’ ৬৯ হাজার ৫৯৪ ভোট।
সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে বিএনপির নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ৬৭ হাজার ৪১০ ও ‘না’ ৭০ হাজার ৮২৩ ভোট পড়েছে।
সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপির কয়ছর এম আহমদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (তালা প্রতীক) পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ৯৩ হাজার ২৭৪ ও ‘না’ ৪৫ হাজার ৪১৯ ভোট পড়েছে।
সুনামগঞ্জ–৪ আসনে বিএনপির অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের সামছ উদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৭৩৫ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ২৩ হাজার ৮২৯ এবং ‘না’ ৫৩ হাজার ৯১৮ ভোট।
সুনামগঞ্জ–৫ আসনে বিএনপির কলিম উদ্দিন আহমদ মিলন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল সালাম মাদানি পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৪৭ হাজার ৯২৪ ও ‘না’ ৭৬ হাজার ৫৩০ ভোট পড়েছে।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জেলার পাঁচটি আসনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। পাঁচ আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন।





