সিলেট-এর ১৮ আসনে বিএনপির ঐতিহাসিক জয়
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৮ অপরাহ্ণসিলেট বিভাগের ১৮টি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ধাপে ধাপে ফল ঘোষণা করেন। বিভাগজুড়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এই জয়কে দলটির নেতারা ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের সব আসনেই বিএনপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন। অধিকাংশ আসনে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীদের মধ্যে সরাসরি লড়াই হলেও ভোটের ব্যবধান ছিল উল্লেখযোগ্য।
জেলা অনুযায়ী চিত্র
সিলেট জেলা
সিলেট-১ থেকে সিলেট-৬—সবকটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। নগর ও আশপাশের উপজেলাগুলোতে তুলনামূলক বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই জেলার ৫ টি আসনে নির্বাচিতরা হলেন, সিলেট-১ : খন্দকার আবদুল মুক্তাদির,সিলেট-২ : তাহমিনা রুশদীর লুনা, সিলেট-৩ : এম এ মালেক, সিলেট-৪ : আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ : এমরান আহমদ চৌধুরী।
সুনামগঞ্জ জেলা
পাঁচটি আসনেই বিএনপি প্রার্থীরা জয় পান। জেলার বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই জেলার পাঁচটি আসনে নির্বাচিতরা হলেন, সুনামগঞ্জ-১ : কামরুজ্জামান কামরুল,সুনামগঞ্জ-২: নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩: এম কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ : নুরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ : কলিম উদ্দিন মিলন।
মৌলভীবাজার জেলা
চারটি আসনে বিএনপি প্রার্থীরা এগিয়ে থেকে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করেন। কয়েকটি কেন্দ্রে ধীরগতির ভোটগ্রহণের অভিযোগ উঠলেও বড় ধরনের অনিয়মের তথ্য পাওয়া যায়নি। এই জেলার চারটি আসনে বিজয়ীরা হলেন, মৌলভীবাজার -১ আসনে নাসির উদ্দীন আহমেদ মিঠু ,মৌলভীবাজার -২ কুলাউড়া সংসদীয় আসনে মো. শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার -৩ রাজনগর ও সদর উপজেলা সংসদীয় আসনে নাসের রহমান , মৌলভীবাজার -৪ কমলগঞ্জ – শ্রীমঙ্গল সংসদীয় আসনে মুজিবুর রহমান চৌধুরী ।
হবিগঞ্জ জেলা
তিনটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী হন। গ্রামীণ এলাকাগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই জেলার চারটি আসনে বিজয়ীরা হলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরগঞ্জ) আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান , হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে জি কে গউছ, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে এস এম ফয়সল।

বিএনপির বিভাগীয় নেতারা বলেন, এই ফলাফল জনগণের ‘রায় ও প্রত্যাশার প্রতিফলন’। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ কেউ ভোটের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং কেন্দ্রভিত্তিক ফল পর্যালোচনার কথা জানিয়েছেন।
বিভাগীয় রিটার্নিং কর্মকর্তারা জানান, সব আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এবং কোথাও বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।
সিলেট বিভাগের ১৮টি আসনে একযোগে জয় পাওয়ায় জাতীয় রাজনীতিতে বিএনপির অবস্থান আরও শক্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।




