সিলেটে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
সিলেট সীমান্ত দিয়ে অবৈধপথে আনা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিষ্ফোরক উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে অভিযান চালিয়ে এসব বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)১৯ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার কালিগঞ্জের রায়গঞ্জ এলাকার আটগ্রামে বিজিবি ও র্যাব যৌথ অভিযান চালায়।
এ সময় পেট্রোবাংলা পয়েন্টের রায়গ্রাম এলাকায় যাত্রী ছাউনির আশপাশে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবির অধিনায়ক মো. জুবায়ের আনোয়ার। তিনি বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো জিডি মূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




