জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
সভায় বিগত মাসের আইনশৃঙ্খলা কমিটির সভার রিপোর্ট পেশ করা হয়। পরে গত মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে সভাপতি তার স্বাগতিক বক্তব্যে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল দপ্তর, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহ জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি বড় চেলেঞ্জ মোকাবিলা ছিলো আমাদের সকলের জন্য। সেই নির্বাচন পুরো উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আসন্ন পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ভোক্তাদের হয়রানী রোধ, সিন্ডিকেট তৈরি করে নিত্য পন্যের দাম বৃদ্ধি বন্ধে বাজার মনিটরিং, কাঁচা শাক সবজির দাম হাতের নাগালে রাখা, হোটেল রেস্তোরাঁ সমুহে পঁচাবাসী খাবার ও বাসী ইফতার সামগ্রী বিক্রি বন্ধ, সড়ক মহাসড়কের জায়গা দখল করে অস্হায়ী দোকানপাট না বসানো, সেহেরি ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ইফতারের পূর্ব মুহুর্তে যানযট নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও পুরো উপজেলায় চুরি,ডাকাতি,অবৈধ ভাবে পাহাড় টিলা কর্তন বন্ধ, বালু উত্তোলন বন্ধ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব, হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদ,জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনি, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিন আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ইউপি সদস্য আখলাকুল আম্বিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ -সহকারী প্রকৌশলী দীপঙ্কর চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ঝিনুক পুরকায়স্থ, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা শরীফ উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজেন দত্ত, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবুল হোসেন সহ অন্যান্যরা।





