মন্ত্রী পরিষদের স্থান পেলেন আরিফ-মুক্তাদির
নিজস্ব প্রতিবেদন :
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মন্ত্রী হচ্ছেন সিলেটের দুই সাংসদ। পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির ও এবারই প্রথম মন্ত্রী হওয়ার জন্য ডাক পেলেন আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে তাদেরকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে শপথ নেয়ার জন্য ফোন করা হয়।
সূত্র জানায়, তারেক রহমানের নেতৃত্বে আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রী হচ্ছেন। এছাড়া বাণিজ্য মন্ত্রী হচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
এদিকে, নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়ার কথা জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি’। আজ বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে খন্দকার আবদুল মুক্তাদীরকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য কল করা হয়েছে। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
অপরদিকে, সিলেট-৪ আসনের সাংসদ আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়া জন্য ফোন পেয়েছেন। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বলেন, ‘সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সকলের দোয়া চাইছি।




