বড়পাথর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
বড়পাথর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শর্মিলা দাস। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সিতাংশু বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষক শিল্পী রানী বৈদ্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রাথমিক রিসোর্স ট্রেনিং সেন্টারের আবুল মাসুদ, হাজি আব্দুল হক ট্রাস্টের সভাপতি আবুল কালাম আজাদ এবং বিশিষ্ট সমাজসেবী ডা. আব্দুস শাকুর।
এছাড়াও বক্তব্য দেন বীরশ্রী ইউপি সদস্য আব্দুল জলিল, ইদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমান উদ্দিন, শহীদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক, নানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছর আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি সফাত আলী, বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন, সাংবাদিক লিমন তালুকদার, সাংবাদিক কয়েছ আহমদ চৌধুরী, মো. আব্দুস শহীদ, বড়পাথর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তফা আজাদ জুয়েল এবং শিক্ষক রহিমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





