‘বাংলাদেশ, আই অ্যাম সেফ নাউ!’-দিল্লি থেকে মাহদী
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসান দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাইভে এসে সমর্থকদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, “বাংলাদেশ, আই অ্যাম সেফ নাউ!” এবং পরিস্থিতি স্বাভাবিক আছে বলে উল্লেখ করেন।
জানা গেছে, ভারত সফরের সময় বিমানবন্দরে অবস্থানকালে লাইভ সম্প্রচারের মাধ্যমে মাহদী নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সমর্থকদের উদ্বেগ প্রকাশ না করার আহ্বান জানান।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকে স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ তার সফরের প্রেক্ষাপট সম্পর্কে জানতে আগ্রহ দেখিয়েছেন। তবে সংগঠনের কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।





