২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
নিরাপত্তা ও আইপিএল সংক্রান্ত বিতর্কের কারণে চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। তবে বিশ্বকাপ শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে যাওয়া আসরে বাংলাদেশ সরাসরি অংশ নিতে পারবে।
আইসিসি নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা ৮ দল, স্বাগতিক ২ দল ও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২ দল সরাসরি ২০২৮ আসরে খেলার সুযোগ পাবে। সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সরাসরি খেলবে।
নতুন র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও বাংলাদেশ সরাসরি ২০২৮ বিশ্বকাপে সুযোগ পাবে। বাকি ৮ দলকে তাদের অঞ্চলের বাছাইপর্বে অংশ নিয়ে কোয়ালিফাই করতে হবে।
আইসিসির এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হিসেবে দেখা হচ্ছে, কারণ দলকে আগামী বিশ্বকাপে বাছাইপর্ব খেলার ঝামেলা এড়িয়ে সরাসরি খেলতে হবে।




