বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় মদ জব্দ
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর ডিমাই সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে উপজেলার উত্তর ডিমাই এলাকার ইউনিয়ন মিশন নামক স্থানে বিওসিটিলা বিওপির টহলদল অভিযান চালিয়ে এ ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়ন অধীনস্থ সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় মাদকবিরোধী প্রতিরোধের বিশেষ অভিযানে বিওসিটিলা বিওপির টহল কমান্ডার নায়েক নুরুল আনোয়ারের নেতৃত্বে সীমান্ত পিলার ১৩৮৫ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইউনিয়ন মিশন নামক স্থান হতে ভারতীয় ৭২ বোতল মদ মালিক বিহীন অবস্থায় জব্দ করা হয়। মদের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন জানান, অভিযানে জব্দকৃত ভারতীয় মদের ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।




