সুনামগঞ্জে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ১৫ দিনের কারাদণ্ড
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো, আইজল (৪৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-সহ ৫ হাজার অর্থদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের হাওর ও সরকারি রাস্তা সংলগ্ন জায়গা হতে এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ-, প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জনস্বার্থে উপজেলা প্রশাসন, এ ধরনের অভিযান চলমান থাকবে।




