বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চা পাতা ও জিরা উদ্ধার
বড়লেখা প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানে ভারতীয় চা পাতা, জিরা ও মদ উদ্ধার করেছে ৫২বিজিবি। ২১ ফেব্রুয়ারি শনিবার মধ্য রাতে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিন ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ানের নিয়মিত অভিযানে এ সামগ্রী গুলো উদ্ধার করা হয়েছে।
৫২ বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো: আতাউর রহমান সুজন জানান, শনিবার মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ১০৮০ কেজি ভারতীয় চা পাতা, ৭০০ কেজি ভারতীয় জিরা ও ৯২ বোতল ভারতীয় ওয়াইন উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ভারত থেকে এনে তা মজুদ করছিল চুরাকারবারীরা। এ সময় বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌছালে এ সব মালামাল ফেলে তারা পালিয়ে যায়। পরে উল্লেখিত মালামাল উদ্ধার করে জব্দ করা হয়।





