সিলেট এয়ারপোর্ট এলাকা থেকে ওয়াকিটকি ও অস্ত্রসহ দুজন আটক
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
সিলেট মহানগরীর বিমানবন্দর থানা পুলিশের চেকপোস্টে ওয়াকিটকি, চায়নিজ কুড়াল ও একটি প্রাইভেট কারসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনা ঘটে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর থানার বাইপাস রোডে।
আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার লিটন মিয়া ও জুনায়েদ আহমদ।
বিমানবন্দর থানার ওসি শাহ মো. মোবাশ্বির আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি প্রাইভেট কার তল্লাশি করে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল পাওয়া গেছে। গাড়িতে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেনি। পরে তাদেরকে থানায় নেওয়া হয়।”
পুলিশ সূত্র জানায়, রাত্রিকালীন চেকপোস্ট চলাকালীন কোম্পানীগঞ্জ থেকে আসা ওই প্রাইভেট কারে তল্লাশি চালানো হয় এবং অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।





