তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় মদসহ আটক ১
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
তাহিরপুরের লালঘাট সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদের চালানসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তির নাম মো. জসিম মিয়া (৩৪)। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালঘাট সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় ‘অফিসার্স চয়েজ ব্লু’ ব্র্যান্ডের ১৮০ মিলিলিটারের মদসহ জসিম মিয়াকে আটক করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, তাঁর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. রিপন মিয়া–এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) ধারার ২৪(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।
আটক ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।






