বিয়ের ছবি প্রকাশ করে রাশমিকা লিখলেন, ‘এ হলেন আমার স্বামী’
সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ণ
দীর্ঘ সাত বছরের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘনিষ্ঠ পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রাম পোস্টে ‘নিজেদের অনুভূতি’ তুলে ধরে এই জুটি।
সকালে ‘দ্য মেমেন্টোস’ রিসোর্টে তেলেগু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা ও বিজয়। একই দিনে এই দম্পতির দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান হবে কোডাভা রীতি অনুসারে। এই রীতি পালন করা হচ্ছে রাশমিকার পরিবারের রীতিকে সম্মান জানিয়ে।






