ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৮ ফেব্রুয়ারি (বুধবার) স্কূল মাঠে আয়োজিত পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া। প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কূল পরিচালনা কমিটির সভাপতি হাজী আবুল বাশার, শিক্ষক জসিমুল ইসলাম , স্কূল পরিচালনা কমিটির সদস্য আক্তারুজ্জামান নোমান, বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন,ইমাম হোসেন,ফয়সল, শিক্ষিকা রাখি ও রেশমা। পুরস্কার বিতরনীতে আরোও উপস্থিত ছিলেন, যুবসংগঠক ও সমাজসেবী আলমগীর ,এখলাস আহমদ প্রমূখ।





