প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১:২১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। এই সাক্ষাৎকে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর প্রতি সমন্বয় নিশ্চিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।দ্বিতীয় দিনে মতো বৃহস্পতিবার সচিবালয়ে গেছেন তারেক রহমান। আজ ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ঢুকেন তিনি।
এর পূর্বে, গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
এদিকে, মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তারেক রহমান। গেল ১ দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।




