মেঘমল্লার বসুর আত্মহত্যা চেষ্টার খবর, হাসপাতালে ভর্তি
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর মিলেছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষযে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, আমিও শুনেছি তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আজ শুক্রবার দুপুরেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আমার কাছে আর কোনো তথ্য নেই।
বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।




