‘দূর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি’: বিভাগীয় কমিশনার
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন আমরা ৯৯.৯৯ নয় পুরো ১০০% দূর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দূর্নীতিকে আমরা দূর নয় কবর দেবো, তবেই এই দেশ এগিয়ে যাবে। রাষ্ট্রকে পূনরুদ্ধার করতে গেলে যার যেভাবে কাজ করার কথা, সততার সাথে নৈতিকতার সাথে , দেশ প্রেমে উদ্বোদ্ধ হয়ে এবং আইন কানুন, বিধি-বিধান পালন করে দেশকে এগিয়ে নিতে হবে। কারো অন্যায় আদেশে মাথানত করা যাবে না। উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এসব কথা বলেন।
সোমবার দুপুরে উপজেলার এম সাইফুর রহমান অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানী খানের সঞ্চালনায় অন্যানদের মধ্যে ছিলেন রাজনগর সরকারী কলেজের অধ্যক্ষ তামান্না বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুক্তাদির বিল্লাহ, রাজনগর ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মো. মোবারক হোসেন ভুঁইয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলীল, সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান প্রমুখ। উপজেলার সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবের আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, সদর ইউনিয়নের সদস্য দেলওয়ার হোসেন বাবলু, আজিজুল হক রিপন, ফুয়াদ হোসেন মুরাদ, আব্দুল্লাল আল মামুন প্রমুখ।
সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, আপনারা আগে যে ভাবে ভয়ে কাজ করতেন এখন সেভাবে করলে হবে না। পুলিশকে অন্যায় আদেশ করা হয়েছে, গুলি করতে বলা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, ঢাকায় প্রবেশের রাস্তা বন্ধ করে দিতে বলা হয়েছে। পুলিশ কারো কৃতদাস নাকি! পুলিশ কারো চাকর নাকি! পুলিশের মেন্ডট আছে, মর্যাদা আছে।
পুলিশের জব ডেস্টিকশন আছে- কোন কাজ করবে কোন কাজ করবেনা। সুতরনাং আপনি যদি মনে করেন কোন অন্যায় আদেশ দেয়া হয় তাহলে আপনি সে আদেশ মানবেন না। দুপুর থেকে শুরু করে বিকাল ২টা পর্যন্ত চলা মতবিনিময় সভা শেষে বিভাগী কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বই, রাজনগরের ঐতিজ্য শীতল পাটি, জায়নামাজ উপহার দেয়া হয়। পরে তিনি পরিষদের সামনে দুস্তদের মাঝে ঢেউটিন বিতরণ উদ্বোধন করেন।





